মাতারবাড়ি সমু্দ্র চ্যানেলে টাগশিপ ডুবি: চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৬:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৬:৫০

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পাশে সমু্দ্র চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন (৪৫) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তিনি ওই কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপটি ডুবে যায়। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং হং চেন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ডের ডুবুরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের