পরিচয় জানতে চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‌সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৮:০৮আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৮:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চর চারতলা এলাকায় এই ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টার সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, চর চারতলা এলাকায় দীপু সর্দারের বাড়ির লন্ড্রির দোকানের সামনে দুপুরে দুই যুবক দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় লন্ড্রিতে থাকা ব্যক্তি নাম-পরিচয় জানতে চাইলে তারা ক্ষুব্ধ হন। ‘আমরা কে দেখাচ্ছি’ বলে হুমকি দিয়ে চলে যান তারা। উভয়পক্ষ বিষয়টি এলাকার নিজ নিজ গোষ্ঠীর লোকদের জানায়। 

পরে আনু সর্দার ও শিয়াল বাড়ির লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। খবর পেয়ে প্রথমে আশুগঞ্জ থানা পুলিশ, পরে জেলা পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৫ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মফিজউদ্দিন, কনস্টেবল মারুফ ও সোহাগসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবীর। মোট আহত হয়েছেন ২০ জন। তাদের মধ্যে সাত জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান ও সোলাইমান মিয়া জানান, আহতদের শরীরে বিভিন্ন অংশে শটগানের গুলি লেগেছে। তবে তারা শঙ্কামুক্ত।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের