ভোরে মসজিদে যাওয়ার সময় গুলিতে প্রাণ গেলো ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৪:২৭আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৪:৪০

নবীনগর উপজেলার আতিকুর রহমান সুমন নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

নিহতের দুই ভাই মদন এইচ ও সজিবুর রহমান। তারা জানান, নবীনগরের বাঘাউড়ায় গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকবছর ধরে ভাড়া থাকছেন। সোমবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে নামাজের জন্যে ঘর থেকে বের হলে কে বা কারা তার ওপর গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, সেহরি খেয়ে নামাজের জন্য বের হলে দুর্বৃত্তরা গুলি করে  সুমনকে হত্যা করে। আমরা হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টাও চলছে বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের