দুদকের মামলায় প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৪ এপ্রিল ২০২২, ২০:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২০:৫২

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

সোমবার (৪ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে একই আদালতে প্রদীপের স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ করা হয়েছি।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দুর্নীতি মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের তিন জন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। আগামী ৭ এপ্রিল এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। প্রদীপের উপস্থিতিতে আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, এই মামলায় তার বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ হয়েছে। এর আগে এই মামলায় উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়েছিলেন প্রদীপ। কিন্তু উচ্চ আদালত স্থগিতাদেশ দেননি। এ কারণে তার মামলায় সাক্ষ্যগ্রহণ হলেও জেরা হয়নি। আজ তিন সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। তবে তার স্ত্রী চুমকির সাক্ষ্যগ্রহণ চলমান আছে। চুমকি কারন শুরু থেকে পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।  

২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। 

মামলায় তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ১৫ ডিসেম্বর এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে প্রদীপ ও চুমকি কারনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ।

/এসএইচ/ 
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী