সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ এপ্রিল ২০২২, ২১:০৪আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:০৭

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর। বুধবার (৬ এপ্রিল) বিকালে নগরীর কোতয়ালি থানাধীন লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তারা। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সকিনা ফাতেমা। ইকবাল নগরীর হালিশহরে অবস্থিত জ্যাক সুইং কারখানায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

স্থানীয় লোকজন জানান, বিকালে লালখান বাজার মোড় থেকে ফ্লাইওভারের দিকে মোটরসাইকেলটি টার্ন নিতেই ফ্লাইওভারের পাশে দ্রুতগামী ট্রাকের চাকায় আরোহীরা পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তারা।

কোতয়ালি থানার ওসি জানান, বুধবার বিকালে একটি রেডিমিক্স ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি