ক্যাম্প থেকে বেরিয়ে কাজ করতে যাওয়া ৪০০ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৭:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৭:৩৬

বাইরে কাজ শেষে কক্সবাজারের টেকনাফের ক্যাম্পে প্রবেশকালে ২৫২ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ ছাড়া ক্যাম্পের বাইরে উখিয়া-টেকনাফের হোটেল-মোটেল ও দোকানসহ বিভিন্ন জায়গায় থেকে আরও ১৫০ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, শিবিরে কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে অবৈধভাবে বাইরে গিয়ে কাজে অংশ নেন তারা। কাজ শেষে বুধবার রাতে কৌশলে ক্যাম্পে প্রবেশকালে সাত ক্যাম্পের ২৫২ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কীভাবে, কেন শিবিরের বাইরে গেছেন জানতে চাওয়া হয়। বাইরে বিভিন্ন কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেন তারা।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বাইরে না যাওয়ার শর্তে সংশ্লিষ্ট মাঝির জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সেখানে নজরদারি বাড়িয়েছি। পাশাপাশি রোহিঙ্গাদের ত্রাণসহ সব সেবা যাতে শিবিরের ভেতরে আনা হয় সেজন্য দাতা সংস্থাদের প্রস্তাব পাঠানো হবে।’

এদিকে, একই দিন কক্সবাজারের উখিয়া-টেকনাফে ক্যাম্পের বাইরে বিভিন্ন কাজে অংশে নেওয়া ১৫২ রোহিঙ্গাকে আটক করেছে দুই থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব ক্যাম্পের সিআইসির মাধ্যমে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মনজুর মোরশেদ ও টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ