রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ২২:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২২:২৫

দাম্পত্যের কলহের জেরে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে উনচিপ্রাং ক্যাম্পের এই হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম সৈয়দুর রহমান (৩২)। তিনি ওই ক্যাম্পের হামিদুর রহমানের ছেলে। এ ঘটনায় হত্যাকারী অভিযোগে রোহিঙ্গা নারী সাজিদা বেগমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। 

রাতে বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৬ (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, দাম্পত্য কলহের জেরে শুক্রবার দুপুরে উনচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার অভিযোগে ওই রোহিঙ্গা নারীকে আটক করে। এ সময় একটি লম্বা দা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ জানান, আটক সানজিদা বেগম দাম্পত্য কলহের কারণে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যার করার কথা জানিয়েছেন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ