ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২২:২৬আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২:৩১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে গ্রেফতার আব্দুল আজিজ তন্ময় (১৯) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) বিকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। আজিজ তন্ময়ের বাড়ি হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ভুক্তভোগীর বাবা একজন দিনমজুর। তার নানির বাড়ি পার্শ্ববর্তী গ্রামে। তিনি অসুস্থ থাকায় ভুক্তভোগীর মা গত শুক্রবার রাতে দেখতে যান। এই সুযোগে ওই যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তন্ময়কে আটক করে পুলিশে খবর দেয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা শনিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের