এজলাসে ঢুকে বিচারকের সামনে গলায় ছুরি চালালেন যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০২২, ২২:২৫আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:৫০

চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষে ঢুকে বিচারকের সামনে গিয়ে ‘আমার কিছু কথা আছে’ বলে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। সোমবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে। এ সময় আদালতে বিচার কাজ চলছিল।

এ ঘটনায় সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের পেশকার হারুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন সিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট লকারের পরিদর্শক আতিকুর রহমান। তিনি বলেন, ‘ওই যুবকের নাম জাফর। তিনি নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা।’

জানা গেছে, আদালত চলাকালে হঠাৎ প্রবেশ করে একেবারে এজলাসের কাছাকাছি চলে যান ওই যুবক। তাৎক্ষণিক পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় ধরেন তিনি। বিচারককে বলতে থাকেন, ‘আমার কিছু কথা আছে।’ বিচারক বলেন, ‘তোমার কী কথা বলো?’ তখন ছুরি নিয়ে নিজের গলায় টান দেন জাফর। এতে গলায় একটু দাগ হলেও আঘাত বেশি লাগেনি। পরে আদালতে থাকা পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, আদালতের ভেতর আত্মহত্যা চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের পেশকার এ মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী