গ্রেফতার এড়াতে ২০ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ এপ্রিল ২০২২, ২১:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ২১:৪৯

বিশ বছর পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন কক্সবাজারের আক্তার হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী সলিম উল্লাহ ওরফে দুবাইয়া (৪০)। বুধবার (১৩ এপ্রিল) রাতে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার সলিম উল্লাহ কক্সবাজার সদর থানাধীন আর্দশগ্রাম এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে। র‌্যাব জানায়, ২০০২ সালে কক্সবাজার সদর থানাধীন লালপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাত ৩টায় দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন আক্তার উদ্দিন। পরে এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।

২০২২ সালের ১৩ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হন সলিম উল্লাহ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক ছিল সলিম উল্লাহ। গত ২০ বছর ধরে একাধিক স্থানে বাসা পরিবর্তন করে বসবাস করে। গ্রেফতারের পর সলিম উল্লাহ অকপটে স্বীকার করেছেন, আক্তার উদ্দিন হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের