সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

কুমিল্লা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১০:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১:০৫

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সাত দিন ধরে নিখোঁজ মো. নাঈম (২২) নামে এক বাংলাদেশি যুবক। তিনি কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দ কান্দি গ্রামের ফজর আলীর ছেলে।

নাঈমের বড় ভাই ইব্রাহিম খলিল বলেন, ‘২০২১ সালের ১৬ জুলাই জমি বিক্রি করে নাঈমকে বিদেশে পাঠাইছি। সে সৌদি আরবের রিয়াদ শহরে থাকতো। গত ১০ এপ্রিল দেশটির আবহা শহর থেকে আজ পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ। রুমমেটরা জানিয়েছে, তার রুমের আরও চার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে একজন বাংলাদেশি ও তিন জন ভারতীয়। অপর বাংলাদেশিও তিতাস উপজেলার বাসিন্দা। আমার ভাইকে ফেরত পেতে সরকারের সাহায্য চাই।’

নাঈমের বন্ধু একই ইউনিয়নের বাসিন্দা মাসুদ করিম বলেন, তাদের পারিবারিক অবস্থা ভালো না। নাঈমের বাবা বাহরাইনে থাকেন। বহু কষ্ট করে নাঈমকে বিদেশ পাঠিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে খোঁজ না পেয়ে তার মা, ভাই ও বোনেরা সারাদিন কান্নাকাটি করছেন।

কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি ছেলেটা নিখোঁজ। এলাকার প্রবাসীদের বিষয়টা জানিয়েছি। এছাড়া তাদের পরামর্শ দিয়েছি যেন ওখানকার প্রশাসনকে বিষয়টি জানায়।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি