৭ দিন পর খোঁজ মিলেছে সৌদি প্রবাসী যুবকের

কুমিল্লা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১২:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:৫১

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নিখোঁজের সাত দিন পর বাংলাদেশি যুবক মো. নাঈমের (২২) সন্ধান মিলেছে। বর্তমানে তিনি দেশটির আবহা শহরে পুলিশ হেফাজতে রয়েছেন। 

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় নাঈমের বড় ভাই ইব্রাহিম খলিল জানান, ‘আমরা জানতে পেরেছি, আমার ভাই নাঈম সৌদি আরবেই রয়েছে। সে সুস্থ আছে।’

নাঈম কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দ কান্দি গ্রামের ফজর আলীর ছেলে। ২০২১ সালের ১৬ জুলাই তিনি সৌদি আরবে যান।

আরও পড়ুন: সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ইব্রাহিম খলিল জানান, ‘গত ১০ এপ্রিল থেকে নাঈমের কোনও খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোন বন্ধ ছিল। আমরা আশপাশের সকল প্রবাসীকে বিষয়টি জানাই। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে আমাকে পাশের গ্রাম বাখরাবাদের আল আমিন নামের এক ব্যক্তি কল দেন। এরপর তাকে সেখানকার প্রশাসনিক দফতরে খবর নেওয়ার অনুরোধ করি। শনিবার সকালে তিনি জানান, নাঈম সেখানকার পুলিশ হেফাজতে আছে। সে যে কোম্পানিতে চাকরি করে, সেই মালিক গেলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘আমরা শুনেছি, নাঈমের শুধু রিয়াদ শহরে কাজ করার অনুমতি আছে। তাই সে রিয়াদ ছেড়ে আবহা শহরে যাওয়ায় পুলিশ আটকায়। তার সঙ্গে চার ভারতীয় ও এক বাংলাদেশি আছে। নাঈমের কোম্পানির মালিককে বিষয়টি জানানোর ব্যবস্থা করছি। খুব দ্রুত তাকে পুলিশের কাছ থেকে নিয়ে আসতে পারবে বলে আশা করি।’

/এসএইচ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম