‘‌বাংলাদেশের স্বাধীনতা-উন্নয়নে অবদান রাখা একমাত্র দল আ.লীগ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৯:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৯:০৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘একমাত্র দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে অবদান রেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠন করতে পারবো।’

রবিবার (১৭ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ প্রাঙ্গণে মা জাহানারা হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, ‘বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেই তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবস্থা আরও ভালো করবো। অল্প কয়েক দিনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হবে। এই সেতু উদ্বোধনের পর বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সমৃদ্ধ হবে।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের আজকের এই দিনে মেহেরপুর আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম