ওবায়দুল কাদেরকে কটূক্তি, আ.লীগের ২ নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৬:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:২৭

দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি ও সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার আওয়ামী লীগের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারে জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (১৬ এপ্রিল) সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের কাছে পাঠানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি ও সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়।

ওই দুই নেতা হলেন, কবিরহাট উপজেলার ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ ও ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি।

নুরুল আমিন রুমি বলেন, ‘গত ১৫ এপ্রিল কবিরহাট উপজেলায় নোয়াখালী-৪ আসন (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক ইফতার ও দোয়া মাহফিল হয়। সেখানে আবদুল মন্নান মুনাফ ও হানিফ আমাদের নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং সংগঠনবিরোধী বক্তব্য দেন। এতে ওবায়দুল কাদেরের সম্মানহানিসহ দলীয় শৃঙ্খলাভঙ্গ করা হয়েছে। তাই সংগঠনবিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।’

জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন বলেন, ‘ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ায় দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছি। কটূক্তিকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ আমাদের যে চিঠি দিয়েছে, সেই চিঠি কেন্দ্রে পাঠাবো। এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম