ইফতার সামগ্রীতে কাপড়ের রঙ, ৪০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৮:১৪আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৮:১৪

কুমিল্লায় ইফতার সামগ্রীতে কাপড়ের রঙ ব্যবহারের অভিযোগে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা শহরের বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানান, ইফতার সামগ্রীতে নিষিদ্ধ কাপড়ের রঙ ব্যবহার করে ভোক্তাদের কাছে পরিবেশন করায় মালাই সুইটস অ্যান্ড বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রঙ মিশ্রিত ১০ কেজি খাদ্য ও পাঁচটি রঙের কৌটা জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাসির মাহমুদ, সদর স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন ভূঁইয়া, নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সাকিব।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী