ঝড়ে গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

কুমিল্লা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১১:৪১আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:৫৩

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে অটোরিকশায় পড়ে শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু  হয়েছে। এতে আহত হয়েছেন আরও চার জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। 

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শিশু মিয়া বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন—অটোরিকশাচালক সবুজ, যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান। সবুজের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড় এলাকায়। অন্যদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায়। 

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সকাল ৭টার দিকে অটোরিকশায় রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিলেন চালকসহ পাঁচ জন। এ সময় শলফা এলাকায় আসলে ঝড়ে একটি গাছ ভেঙে অটোরিকশার ওপরে পড়ে। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য তিন জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন আহত অবস্থায় সেখানেই ভর্তি আছেন।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমাদের ফোর্স সেখানে গেছে। বিস্তারিত বলতে পারছি না। নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে