তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ: ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ এপ্রিল ২০২২, ২১:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২১:১০

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গুলিবিদ্ধ হয়ে তিন যুবলীগ নেতা আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি থ্রি-কোয়ার্টারগান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পটিয়া থানার গৈরালারটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে বাবরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– পটিয়া উপজেলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়ার ওরফে মো. বাবর (৩৫) এবং তার দুই সহযোগী মো. মহিউদ্দিন (২৯) ও আব্দুল কাদের চৌধুরী (২১)।

গ্রেফতারের পর বাবর র‌্যাবকে জানায়, তার বসতঘরে আরও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইখাইন গ্রামের বাড়িতে অস্ত্র উদ্ধারে যাওয়ার সময় সে উদ্দেশ্যমূলকভাবে চিৎকার করে। তখন তার সহযোগীরা জড়ো হয়ে লাঠি, ইট-পাটকেল নিক্ষেপ করে তাকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে একজন র‌্যাব সদস্য আহত হন। হামলায় অংশ নেওয়া মহিউদ্দিন ও আব্দুল কাদের চৌধুরীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। পরে বাবরের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি-কোয়ার্টারগান এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার বাবরের বিরুদ্ধে পটিয়া থানায় দুটি মামলা রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমজুরহাট এলাকায় সংঘর্ষে তিন যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হন। তারা হলেন– পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক আহ্বায়ক জমির উদ্দিন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮) ও যুবলীগ নেতা ইকবাল (৪০)।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান