মহানগর এক্সপ্রেসে মেঘনা এক্সপ্রেসের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২২, ১৯:১৩আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৯:১৫

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের মার্শালিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশ করার জন্য মার্শালিং ইয়ার্ডে প্রবেশ করছিল। এমন সময় মার্শালিং ইয়ার্ড থেকে অপর ট্রেন মহানগর এক্সপ্রেস বের হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় মহানগর এক্সপ্রেসের বগিতে মেঘনা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে  মহানগর এক্সপ্রেসের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

মহানগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ক্ষতিগ্রস্ত তিনটি বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়। দুর্ঘটনার কারণে ট্রেনটি বেলা ২টা ২০ মিনিটে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে