চীন চায়, রোহিঙ্গারা দ্রুত নিজ দেশে ফিরে যাক: রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৬:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:২৪

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজেদের দেশে কীভাবে ফিরে যাবে সে লক্ষ্যে চীন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে। বিগত দুই দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকার, জাতিসংঘ ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে।’

তিনি বলেন, ‘চীন চায়, দ্রুত রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। তাদের দ্রুত প্রত্যাবাসনে চীন সবসময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকেও চীন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব সহযোগিতা করে যাবে।’

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চীন সরকারের পক্ষ থেকে মেডিক্যাল যন্ত্রপাতি হস্তান্তরকালে তিনি এ কথা বলেন। 

রাষ্ট্রদূত বলেন, ‘চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সবসময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরও সহযোগিতার করা হবে।’ 
এ সময় লি জিমিং জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ ছাড়া চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ও করেন।

যন্ত্রপাতি হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি