চট্টগ্রাম স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ এপ্রিল ২০২২, ১১:৫৯আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:৫৯

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া সবকটি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী। টিকিটের যাত্রীর চেয়ে দাঁড়িয়ে যাওয়া (স্ট্যান্ডিং) যাত্রী ছিল বেশি। 

চট্টগ্রাম স্টেশন থেকে অধিকাংশ ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৯টায়, কিন্তু ছেড়ে গেছে সকাল ১০টা ১৫ মিনিটে। 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস, ৭টা ৪০ মিনিটে সাগরিকা এক্সপ্রেস, ৮টা ৩০ মিনিটে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস ট্রেন। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘আমি বাড়িতে (ময়মনসিংহ) যাওয়ার জন্য স্টেশনে এসেছি। এর আগে অগ্রিম টিকিটের জন্য দুইবার লাইনে দাঁড়িয়েও পাইনি। এ কারণে স্ট্যান্ডিং টিকিটে দাঁড়িয়ে হলেও বাড়ি যাচ্ছি।’

এদিকে অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীরা সকাল থেকে স্টেশনে ভিড় করেন। লক্ষ্য, যেকোনও ট্রেনে দাঁড়িয়ে হলেও গন্তব্যে যাওয়া।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। বাকি ট্রেনগুলো যাতে সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে যেতে পারে, সেজন্য আমরা চেষ্টায় আছি।’

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ জানান, ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমরা তৎপর আছি। তবে সবকটি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী। 

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের