গুলিতে নিহত সাংবাদিকের বাড়িতে ঈদ উপহার নিয়ে গেলো পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
০২ মে ২০২২, ১৫:৫২আপডেট : ০২ মে ২০২২, ১৬:২৬

সন্ত্রাসীদের গুলিতে নিহত কুমিল্লার স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের পরিবারকে ঈদ উপহার দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। সোমবার (২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় উপহার সামগ্রী নিয়ে নিহত সাংবাদিকের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

তিনি নাঈমের অসুস্থ বাবা (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) মোশারফ সরকারকে সান্ত্বনা দেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে সোহান সরকার বলেন, জড়িত সবাইকে গ্রেফতারে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সাংবাদিক নাঈম হত্যাকাণ্ডে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা হবে।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই শরিফ রহমান, এসআই (ডিএসবি) নকুল কুমারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১০টায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি রাজু র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এজাহার নামীয় দুই ও অজ্ঞাত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের