সিঙ্গাপুর থেকে এলো দুই কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০২ মে ২০২২, ২৩:০৯আপডেট : ০২ মে ২০২২, ২৩:০৯

দেশের বাজারে সয়াবিন তেলের সংকট বলে গুঞ্জন উঠেছে। দোকানগুলোতে অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও সুযোগ বুঝে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে জরিমানাও করছে প্রশাসন। তবে এই সময়ে খুশির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর।

দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ। ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে তেল নিয়ে এসেছে।

সোমবার (২ মে) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব মো. উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে গত বৃহস্পতিবার এসেছে একটি জাহাজ। দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি এ তেল আমদানি করেছে। এর মধ্যে আছে- সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ। আমদানি করা তেলের খালাস পক্রিয়া শুরু হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, আমদানি করা অপরিশোধিত এ তেল প্রথমে পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হবে। সেখান থেকে আমদানিকারক কোম্পানিগুলো তাদের কারখানায় নিয়ে যাবে। দেশে চলমান ভোজ্যতেল সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তেল।

/এফআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম