ফাঁকা সড়ক থেকে ছিটকে খালে পড়লো দ্রুতগতির কার

কুমিল্লা প্রতিনিধি
০৩ মে ২০২২, ১৭:১৩আপডেট : ০৩ মে ২০২২, ১৭:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকার দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেল ৩টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রামের আমনগন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মঞ্জুরুল হক(৩৫)। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা। পেশায় প্রাইভেটকার চালক। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইমরান শফিক সোহাগ বলেন, ‘গাড়িটি প্রচণ্ড গতিতে চট্টগ্রামের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ গিয়ে মহাসড়ক থেকে ছিটকে আনুমানিক ৪০ হাত দূরে গিয়ে খালের মধ্যে পড়ে। এ সময় চালক ছিটকে পড়ে একটা বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খান। আমরা কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ততক্ষণে মারা যান।’

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘মহাসড়ক থেকে প্রাইভেটকারটিকে প্রায় ৪০ হাত দূরে দেখতে পাই। অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। লাশ ও প্রাইভেটকারটি থানায় আনা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের