২১ হাজার মে.টন সয়াবিন তেল বন্দর থেকে খালাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মে ২০২২, ২০:৪৮আপডেট : ০৩ মে ২০২২, ২১:৩৩

দেশে চলমান সয়াবিন তেলের সংকট নিরসনে দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি আমদানি করেছে ২১ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল। মঙ্গলবার (৩ মে) এসব তেল চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক জানান, সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব তেল নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে ভিড়ে ‘এমটি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ জাহাজটি।

জানা গেছে, দেশে চলমান সয়াবিন তেল সংকট নিরসনে চারটি কোম্পানি জরুরি ভিত্তিতে তেল আমদানি করে। কোম্পানিগুলো হলো- সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ।

উমর ফারুক আরও জানান, জাহাজে তেল ছিল ২১ হাজার মেট্রিকটন। এরমধ্যে বসুন্ধরার আছে ১০ হাজার ৩২১, সেনা কল্যাণ এডিবল অয়েলের পাঁচ হাজার, সিটি গ্রুপের এক হাজার ৬৭৯ ও বাংলাদেশ এডিবল অয়েলের আছে চার হাজার মেট্রিক টন। মঙ্গলবার বিকালে আমদানি করা এসব তেল খালাস সম্পন্ন হয়েছে।

আমদানি করা এসব অপরিশোধিত ভোজ্যতেল পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হয়েছে। সেখান থেকে এই তেল কোম্পানিগুলো তাদের কারখানায় নিয়ে যাবে। এসব ভোজ্যতেল পরিশোধন করার পর বাজারজাত করবে কোম্পানিগুলো।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম