কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২৫, ১৯:৪৭আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৫৩

নানা দুর্যোগ কাটিয়ে গত এক বছরে (২০২৪-২৫ অর্থবছরে) রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি একই সময়ে রাজস্ব আদায়েও রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।  মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্রে এ  তথ্য জানা গেছে।

জানা গেছে, গেলো অর্থবছরের শুরুতে জুলাই অভ্যুত্থান, সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ থাকা, ফেনীতে ভয়াবহ বন্যা, দুই ঈদের ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পণ্যবাহী গাড়িচালকদের কর্মবিরতি, এনবিআরের কমপ্লিট শাট ডাউনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে বন্দর ও কাস্টমসকে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ একক কনটেইনার ওঠানামা হয়েছে। আগের অর্থবছরে যা ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ একক। আগের অর্থবছরের চেয়ে বন্দর এবার ৪ দশমিক ২ শতাংশ বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে। যা ১ লাখ ২৭ হাজার ৩৭৭ একক কনটেইনার বেশি।

সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম বন্দর কার্গো (খোলা পণ্য) হ্যান্ডলিং করেছে ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ লাখ মেট্রিক টন। বন্দরে জাহাজ এসেছে ৪ হাজার ৭৭টি। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বন্দরের অটোমেশন সার্ভিস, ই-গেট পাস চালু, কনটেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ নানান কারণে এ সাফল্য এসেছে।'

চট্টগ্রাম কাস্টমসে রেকর্ড রাজস্ব আদায়

চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬৮ হাজার ৭৫৫ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ৬ হাজার ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। যা অতীতের যেকোনও সময়ের তুলনায় সর্বোচ্চ। তবে গেলো অর্থবছরটিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা।'

তিনি আরও বলেন, 'বছরজুড়ে আমরা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছি– ধর্মঘট, আন্দোলন, পরিবহন বন্ধ। তবু রাজস্ব আদায়ে আমরা ইতিবাচক ধারায় ছিলাম।'

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান