মাঝরাতে ঘর ধসে ঘুমন্ত কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মে ২০২২, ১০:৩২আপডেট : ০৪ মে ২০২২, ১০:৪৭

চট্টগ্রামে একটি সেমিপাকা ঘর ধসে পড়ায় রুদ্র দাশ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টায় নগরের আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী ছোট কালীবাড়ির শ্যামল বাবুর কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সেমিপাকা ঘরের সাইড ওয়াল পিলারসহ ছাদ ভেঙে পড়ে গুরুতর আহত হয় রুদ্র দাশ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত রুদ্র দাশ রাউজান পৌরসভার ছত্তরপাড়ার সুকুমার দাশের ছেলে। থাকেন নগরের আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী ছোট কালীবাড়ির শ্যামল বাবুর কলোনিতে।

সৈকত পাল নামে রুদ্রের এক প্রতিবেশী বাংলা ট্রিবিউনকে জানান, রাতের বেলায় হঠাৎ তাদের সেমিপাকা ভাড়া ঘর ভেঙে পড়লে এ ঘটনা ঘটে। এ সময় ওই পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় রুদ্র দাশ, লক্ষ্মী দাশ ও প্রিয়সী দাশ নামে তিন জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম