ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৪ মে ২০২২, ২১:৪৯আপডেট : ০৪ মে ২০২২, ২১:৪৯

কুমিল্লায় ঘর থেকে ডেকে নিয়ে মো. শুভ (২৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনায় ঘটে। 

নিহত শুভ নগরীর আড়াইওয়া এলাকার জাকির হোসেনের ছেলে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. সহিদুর রহমান রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সহিদুর বলেন, তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, ‘কয়েকটি ছেলে এসে বিকালে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছেলেগুলোকে এর আগে দেখিনি। তারা আমার অপরিচিত। কিন্তু শুভ তাদের চিনতো। সন্ধ্যায় পালপাড়া ব্রিজের সামনে শুভকে কুপিয়ে আহত করেছে খবর পেয়ে দৌড়ে যাই। সেখান থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যালে নিলে চিকিৎসক বলেন মারা গেছে। আমার ছেলেকে যারা ডেকে নিয়েছে তারাই হত্যা করেছে। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আমি ছেলে হত্যার বিচার চাই।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান