এসিডে কিশোরীর মুখ ঝলসে দিলো কথিত প্রেমিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে ২০২২, ১৭:০৮আপডেট : ০৫ মে ২০২২, ১৭:০৮

চট্টগ্রামে রাতের বেলায় দেখা করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে। বুধবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৩টায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নে ঘটনাটি ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ওই কিশোরীকে এসিডে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেওয়া হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্র জানায়, ভুক্তভোগীর সঙ্গে স্থানীয় নুরুল আজিম নামে এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। বুধবার গভীর রাতে দেখা করতে বলে। এতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে নুরুল আজিম কিশোরীকে এসিড নিক্ষেপ করে মুখমণ্ডল ঝলসে দেয়।

রাঙ্গুনিয়া মডেল থানার এসআই প্রকাশ বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। মামলায় আজিম ও অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা আজিমকে গ্রেফতার করেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী