ব্যবসায়ীর বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মে ২০২২, ১১:১২আপডেট : ০৮ মে ২০২২, ১১:১২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৭ মে) রাত ১১টায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের ব্যবসায়ী আকতার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘গো‌পন সংবাদের ভিত্তিতে খবর পাই, ব্যবসায়ী আকতার হোসেনের বাড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে তার বাড়ির একটি কক্ষ থেকে দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব তেল আজ (রবিবার) খোলা বাজারে বিক্রি করা হবে।’

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আকতার হোসেনের উপজেলার হেঁয়াকো বাজার এলাকার তার একটি মুদির দোকান আছে। দোকানে সয়াবিন তেল নেই বলে জানান তিনি। কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দাম নেওয়ার জন্য ঘরে মজুত করে রেখেছিলেন।  

/এসএইচ/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম