তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামে
০৮ মে ২০২২, ১৩:৫৫আপডেট : ০৮ মে ২০২২, ১৪:০০

চট্টগ্রামে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মে) রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আরিফুল ইসলাম আরিফ (২৩), নয়ন (২৯) ও আব্দুল লতিফ (২২)।

রবিবার পুলিশ জানায়, আকবরশাহ থানাধীন জঙ্গল লতিফপুর পাহাড়ি এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়। পরে একই থানার পাকা রাস্তার মাথা এলাকা থেকে নয়নকে এবং বন্দর থানাধীন পিসি রোড নিমতলা এলাকায় থেকে আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। তারা গ্রেফতারের পর ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, স্বজনদের সঙ্গে অভিমান করে ওই তরুণী ক’দিন আগে কুমিল্লা থেকে চট্টগ্রামে চলে আসে। শনিবার সকালে পুনরায় কুমিল্লায় ফিরে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে টাকা না থাকায় তিনি যেতে পারেনি। বেলা সাড়ে ১১টার দিকে ওই তরুণী আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার এনআর স্টিল মিলস সংলগ্ন মীর আউলিয়া মাজারের উত্তর পাশে একটি ঘরের সামনে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় বসে থাকে। তখন নয়ন তরুণীকে কাজ দেওয়ার কথা বলে একটি বাসায় নিয়ে যায়। সেখানে নয়ন, আরিফ ও আব্দুল লতিফ মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসার কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। তখন পুলিশকে ঘটনার বর্ণনা দেন ওই তরুণী।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের