ঈদ শেষে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিখোঁজ  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মে ২০২২, ২২:২১আপডেট : ০৮ মে ২০২২, ২২:৪৪

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের পরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় নিখোঁজ হন মো. ফারুক মিয়া-(২৬) ও তার স্ত্রী মারিয়া আক্তার (২০)। গত চার দিন ধরে তারা নিখোঁজ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ফারুক ও মারিয়ার স্বজনেরা। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ ফারুক মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ও মারিয়া আক্তার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের আবুল কালামের মেয়ে। ফারুক মিয়া পেশার রাজমিস্ত্রি ছিলেন।

স্বজনেরা জানান, এক বছর আগে পারিবারিকভাবে ফারুক ও মারিয়ার বিয়ে হয়। বাবার বাড়িতে ঈদ করতে গত ২০ রমজান মারিয়া আক্তার বাবার বাড়ি উলচাপাড়ায় আসেন। ঈদের পরদিন ৪ মে ফারুক মিয়া স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুরবাড়ি আসেন। সেখানে একদিন থাকার পর ৫ মে সকালে ফারুক মিয়া স্ত্রীকে নিয়ে একটি মোটরচালিত রিকশাযোগে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তারা বাড়িতে ফেরেননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন এই দম্পতি। দুই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মিলেনি।

এ ঘটনায় ফারুক মিয়ার বাবা ইব্রাহিম মিয়া ও মারিয়া আক্তারের বাবা আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রবিবার বিকাল পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি। ফারুক ও মারিয়া মোবাইলফোন ব্যবহার করে না। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ