চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ২ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২২, ১৯:৫৮আপডেট : ০৯ মে ২০২২, ১৯:৫৮

চট্টগ্রামে চাঁদা না পেয়ে মো. ফরিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মে) গ্রেফতার দুই জনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার দুই জন হলেন দিদার ও হৃদয়।

ওসি বলেন, ‘রবিবার রাতে নিহত ফরিদের স্ত্রী নাহিদা আক্তার থানায় মামলা করেন। এর পরপরই দুই জনকে গ্রেফতার করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

এর আগে শনিবার (৭ মে) রাত ১২টায় ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশনের পাহাড়তলী বাজারে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যা করা হয় ফরিদকে। নিহত ফরিদ পাহাড়তলী থানার আই ডব্লিউ কলোনির জাফর আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী নাহিদা আক্তার বলেন, ‘আমার স্বামী রেলওয়ে থেকে পাহাড়তলী বাজার এলাকায় কিছু জমি বরাদ্দ নিয়েছিল। এসব জমিতে দোকান ঘর নির্মাণ করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না হলে মেরে ফেলার হুমকি দেয় তারা।’

তিনি বলেন, ‘শনিবার রাতে চাঁদা না পেয়ে স্থানীয় আলো ও চশমা ফারুকসহ ২০-২৫ জন সন্ত্রাসী হামলা করে আমার স্বামীকে হত্যা করে। আমি হত্যাকারীদের শাস্তি চাই।’

/আরকে/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের