ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১০ মে ২০২২, ১৬:২৬আপডেট : ১০ মে ২০২২, ১৬:২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে আগুনে পুড়ে দুই শিশু ভাইবোনের মৃত্যু হয়েছে। বীজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার (১০ মে) দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু নোমান (৭) ও মাহি (৩) ওই গ্রামের আহমদ আলী বেপারি বাড়ির ইকবাল হোসেনের সন্তান।

ইউপি চেয়ারম্যান বলেন, ‘বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেলবয় হিসেবে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী গোলাপি বেগম বেলা সাড়ে ১১টায় রান্নাঘরের মাটির চুলায় দুপুরের খাবারের রান্না শুরু করে পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্নাঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসতঘরের চৌকিতে থাকা দুই শিশুও পুড়ে যায়। রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।’ 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী