বিজিবির গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১১ মে ২০২২, ০৯:৩৮আপডেট : ১১ মে ২০২২, ০৯:৩৮

কুমিল্লা নগরীর শাসনগাছা রেলগেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে মাদককারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদককারবারিরা রেল লাইন থেকে বিজিবি গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় গাড়ি নিয়ে বিজিবি সদস্যরা রেল লাইনের পাশের মাক্স কোম্পানি অফিসে গিয়ে আশ্রয় নিলে ভেতরে প্রবেশ করেও গাড়ি ভাঙচুর করে। ক্যাম্পের ভেতরেও পাথর নিক্ষেপ করে। এতে বিজিবির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানার ওসি সহিদুর রহমান বলেন, ‘রাতেই ঘটনাস্থলে গেছি। তদন্ত করছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

মাক্স কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মালেক ভূঁইয়া দাবি করেন, ‘আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি প্রবেশ করলে বাইর থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছে। লোকজন ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুরও করেছে, এতটুকু আমরা দেখেছি। পরে ঘটনাস্থলে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোতোয়ালি মডেল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম