কর্ণফুলী নদীতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার 

রাঙামাটি প্রতিনিধি
১২ মে ২০২২, ১১:১৮আপডেট : ১২ মে ২০২২, ১১:২৪

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ঘুরতে এসে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর আরেকজনের লাশ ‍উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মে) ভোর সাড়ে ৬টায় অপূর্ব সাহার (১৯) লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তার বাড়ি চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকায়। তিনি কায়সার নিলুফা ডিগ্রি কলেজের ছাত্র।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, ভোর পৌনে ৬টার দিকে শিলছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা বাবু ও বাচ্চু কৃষিকাজে বাগানে যাচ্ছিলেন। এ সময় সীতারঘাটের পাশে লাশ ভেসে থাকতে দেখেন তারা।

ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, ভোরে জেলেদের মাছ ধরার  রশির টানে অপূর্ব সাহার লাশ ভেসে ওঠে। সাড়ে ৬টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

প্রসঙ্গত, বুধবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসা ছয় পর্যটক কর্ণফুলী নদীতে গোসলে নামলে দুেই জন সীতার ঘাট এলাকায় স্রোতের তোড়ে তলিয়ে যান। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী লোকেশ বৈদ্যের লাশ বুধবার  উদ্ধার করেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী