কুমিল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০২

Comilla কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কুসুম আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার চকলক্ষিপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে কুসুমের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।  চৌদ্দগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কুসুম আক্তার উপজেলার চকলক্ষিপুর গ্রামের আবু ইউসুফের স্ত্রী। তার বাবার বাড়ি কুমিল্লা সদরের ধনপুর গ্রামে।
নিহতের মামাতো ভাই তাজুল ইসলাম বলেন, ৯ মাস আগে আবু ইউসুফের সঙ্গে কুসুম আক্তারের বিয়ে হয়। সোমবার কুসুমের মারা যাওয়ার খবর পেয়ে আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের