চট্টগ্রামে বাসচাপায় কারাগারের পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ মে ২০২২, ২১:১৬আপডেট : ১৫ মে ২০২২, ২১:১৬

মিনি বাসচাপায় মো. তাজুল ইসলাম (৪০) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক পরিছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় নগরের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, ৩ নম্বর সড়কে চলাচলকারী একটি মিনি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। পরে সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে।

নিহত তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুহিলপুর এলাকার মৃত মলু মুন্সীর ছেলে। থাকেন নগরের কোতোয়ালি থানাধীন পাথর ঘাটা এলাকায়।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, নগরের ৩ নম্বর সার্ভিসের মিনি বাস (চট্টমেট্রো-হ- ১১-২৭৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়। চালক পালিয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম জানান, তাজুল ইসলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিচ্ছন্নতা কর্মী ছিল। জহুর হকার্স মার্কেটের দিকে হাঁটতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান