ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলম মিয়া (২৫) নামে এক ট্রাক চালক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা সবাই বাসযাত্রী। সোমবার বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালক আলম মিয়ার বাড়ি রংপুরের তারাগঞ্জে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শরীফ উদ্দিন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের সঙ্গে সিলেট অভিমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আলম নিহত হন। আহত ১০ যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
/জেবি/এইচকে/








