হাত-পা বেঁধে দুই ভাইকে নির্যাতন, গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৫:২২আপডেট : ১৬ মে ২০২২, ১৫:২২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ মে) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মাহবুব আলম সোহেল (২০), লোকমান আমিন (৬৮), দেলোয়ার হোসেন (৬৫)।

এর আগে গত ১৩ মে সকালে রুস্তমপুর গ্রামে দুই ভাইকে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রুস্তুমপুর মৌজার বেশ কয়েকটি দাগে ৪৮ দশমিক ৬২ শতক সম্পত্তি নিয়ে আদালতে এলাকার দেলোয়ার হোসেন, লোকমান আমিন, মোশারফ হোসেন বাহার, মোজাম্মেল হোসেন ও নুরুল আমিনদের সঙ্গে ভুক্তভোগীদের মামলা চলছে। ওই সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শেখ ফরিদ হামলার শিকার হন। এ ঘটনায় পাঁচ জনকে অভিযুক্ত করে গত ২৩ এপ্রিল ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। নথিভুক্ত আদালতে পাঠালে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশকে তদন্ত প্রতিবেদন প্রদানের দায়িত্ব দেওয়া হয়। 

পুলিশ ১ মে ওই মামলায় দেলোয়ার হোসেন ও লোকমান আমিনকে অভিযুক্ত করে বাকি তিন জনকে বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দেয়। এরপর আবারও ১৩ মে রুস্তমপুর বাজারে মামলার বাদী শেখ ফরিদ ও তার ভাই ফয়েজ আহমেদের হাত-পা বেঁধে নির্যাতন করেন অভিযুক্তরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে পাঁচ জনের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী