ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৬:৩৮আপডেট : ১৭ মে ২০২২, ১৬:৪৬

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তার পক্ষে মঙ্গলবার (১৭ মে) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত-১ এর আইনজীবী মাসুদুর রহমান শিকদার মামলাটির আবেদন করেন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক আব্দুল হান্নান ভোরের কাগজকে একটি সমন পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩ জুলাই সমনের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বাদী আরফানুল হক রিফাত দাবি করেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছি।’

জানা গেছে, রবিবার (১৫ মে) ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাদক কারবারিদের করা একটি তালিকায় রিফাতের নাম ছিল বলে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ কোনোভাবেই সত্য নয়। যদি সত্যি হয় তাহলেও তারা কেন দেখে শুনে এর আগে সংবাদ প্রকাশ করেনি? মনোনয়ন জমা দেওয়ার পর কেন করেছে? তার মানে তাদের কোনও খারাপ উদ্দেশ্য আছে। তবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সিটি নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১২ সাল ও ২০১৭ সালে অনুষ্ঠিত দুই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু। আগামী ১৫ জুন তৃতীয় বারের মতো এই সিটি করপোরেশনের নির্বাচন হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী