কুমিল্লা সিটি নির্বাচন: দল ছাড়লেন মেয়র প্রার্থী কায়সার 

কুমিল্লা প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৮:৫৮আপডেট : ১৯ মে ২০২২, ১৮:৫৮

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) নগরীর ধর্মসাগরপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

নিজাম উদ্দিন কায়সার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের (কুমিল্লা বিভাগ) দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। 

সংবাদ সম্মেলনে কায়সার দাবি করেন, দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না, তাই দলের আদর্শের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করেছি।
 
তিনি আরও বলেন, ক্লিন সিটি গড়ার লক্ষ্যে এবার সবার কাছে ভোট চাইবো। কুমিল্লা হবে সবার সিটি।  

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে যাওয়ার কারণ উল্লেখ করে কায়সার বলেন, কুমিল্লায় হামলা-মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে নির্বাচনে অংশ নিয়েছি। আমি সংগঠনের পদে থেকে নির্বাচন করলে, দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের জন্য ভাবমূর্তি রক্ষায় আমি কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে পদত্যাগ করেছি। 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী