প্রটোকল দিয়ে বাড়ি নেওয়ার পর পুলিশ জানলো ভুয়া বিচারপতি

চাঁদপুর প্রতিনিধি
২০ মে ২০২২, ১৯:২৬আপডেট : ২০ মে ২০২২, ২১:২৩

চাঁদপুরের মতলব দক্ষিণে উচ্চ আদালতের বিচারপতি পরিচয়ে পুলিশ প্রটোকলে বাড়ি গিয়ে আটক হয়েছেন বিপ্লব প্রধান নামে এক ব্যক্তি। শুক্রবার (২০ মে) বেলা ১১টার দিকে তাকে আটক করে পুলিশ।

আটক বিপ্লব প্রধান (৪০) মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। পেশায় ওয়ার্কশপ ব্যবসায়ী তিনি। 

পুলিশ জানিয়েছে, নিজেকে উচ্চ আদালতের বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলার বাড়িতে রওনা হন বিপ্লব প্রধান। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধা নেন। কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে সেখানকার ট্রাফিক পুলিশের কাছে নিজেকে বিচারপতি পরিচয় দেন তিনি। 

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে কল করে জানানো হয়, উচ্চ আদালতের একজন বিচারপতি দাউদকান্দি হয়ে গাড়িতে করে মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদীর গ্রামের বাড়িতে যাচ্ছেন। এরপর থানার পুলিশ কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন ওই ব্যক্তিকে প্রটোকল দিয়ে বাড়িতে নিয়ে যান।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বসতঘরের অবস্থাসহ অন্যান্য বিষয় দেখার পর সন্দেহ হয়। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া বিচারপতি বলে স্বীকার করেন। এরপর সেখান থেকে বিপ্লবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও মামলা হয়নি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে