চট্টগ্রামে আগুনে পুড়লো পোল্ট্রি ফিডের গুদাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০২২, ১১:০৯আপডেট : ২২ মে ২০২২, ১১:১২

চট্টগ্রামে একটি পোল্ট্রি ফিডের গুদামে আগুন লেগেছে। রবিবার (২২ মে) সকাল ৯টায় নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকার জাবেদ স্টিল মিলের পাশে এসএ ট্রেডিংয়ের গুদামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের ছয়টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‌‌‌‌‘সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।’

আকবর শাহ থানার এসআই মো. মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুনে এসএ ট্রেডিং নামে একটি পোল্ট্রি খাদ্য গুদাম পুড়ে গেছে। তবে আগুন অন্য স্থানে ছড়িয়ে পড়ার আগেই নেভানো হয়েছে। এতে পাশে থাকা অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম