ইসলামিক ফাউ‌ন্ডেশ‌নের উপপরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বান্দরবান প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৬:৩৩আপডেট : ২৫ মে ২০২২, ১৬:৩৩

বি‌য়ের আশ্বাসে ২০১৯ সাল থেকে একা‌ধিকবার ধর্ষণের অভিযোগে বান্দরবা‌ন ইসলামিক ফাউ‌ন্ডেশ‌নের উপপরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহর (৩৯) বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। সোমবার (২৩ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মামলা‌টি আমলে নি‌য়ে বান্দরবান ট‌্যু‌রিস্ট পুলিশের ওসি জাহাঙ্গীর হো‌সেন‌কে তদন্তের নির্দেশ দেন।

বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ বাদীপক্ষের আইনজীবী দিপঙ্কর দাশ গুপ্ত বলেন, ‘ইসলামিক ফাউ‌ন্ডেশ‌নের উপপরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্ত‌ভোগী। বিচারক মামলা‌টি আমলে নি‌য়ে ট‌্যু‌রিস্ট পুলিশের ওসিকে মেডিক্যাল পরীক্ষাসহ যাবতীয় প্রমাণাদি সংগ্রহ করাসহ তদন্তের নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারী ইসলামিক মিশনে কর্মরত। ২০১৯ সালে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়। ২০১৯ সালের ৪ জুলাই বিকাল ৫টায় বাদী‌কে ডে‌কে বি‌য়ের আশ্বাসে অফিসে থাকা শয়নকক্ষে ধর্ষণ ক‌রে। ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত বেশ কয়েকবার ধর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে বাদী‌কে বি‌য়ে কর‌তে অস্বীকৃতি জানায় ও তা কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেয়। তাই বাধ্য হ‌য়েই আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ এ বিষ‌য়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া কোনও কথা কথা বল‌তে রাজি নন। তবে অফিসের এক‌টি রুমকে শয়নকক্ষ ‌হি‌সে‌বে ব্যবহার ক‌রে জানিয়ে বলে, ‘অফিসের ভেতর আমার শয়নকক্ষে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। ঘটনা‌টি আমার সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশে করা হ‌য়ে‌ছে।’

মামলার তদন্ত কর্মকর্তা বান্দরবান ট‌্যু‌রিস্ট পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখনও এ ধরনের কোনও মামলার কপি হা‌তে পাইনি। তাই বিস্তারিত বল‌তে পারছি না।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ