বান্দরবানে আহত বুয়েটের ৬ কর্মচারী চমেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২২, ০৩:৩৫আপডেট : ২৭ মে ২০২২, ০৮:৩৩

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছয় কর্মচারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় আহত হয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জেলা প্রশাসকের কর্মচারী মো. মোরশেদ আলম তাদের চমেক হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন, মিলন (৩৫), গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০), মো. ফয়সাল আহম্মেদ (২৮), মো. রাজীব মিয়া (৩০), আব্দুল মালেক (৫২) ও অহিদুজ্জামান (৪০)।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত বুয়েটের ছয় স্টাফকে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, আহতরা ৯ জন মিলে বুয়েট থেকে বান্দরবানে বেড়াতে আসেন। থানচিতে দুর্ঘটনা কবলিত হয়ে তিন জন মারা যান। আহত ছয় জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার সময় বান্দরবান জেলার থানচি জীবন নগর এলাকার এ দুর্ঘটনা ঘটে। পর্যটক দলের সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মচারী। দুর্ঘটনায় নিহতরা হলেন- মঞ্জুরুল, হামিদুল ইসলাম ও জয়নাল।

/এমপি/ইউএস/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
বুয়েটে চাকরির সুযোগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী