‘ইসলামি শিক্ষা পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২২, ১৯:৪৯আপডেট : ২৮ মে ২০২২, ১৯:৪৯

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অতীতে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার ইসলামি শিক্ষা পুনর্গঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাসহ ইসলামি মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপমন্ত্রী।

এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি মহল মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। অথচ আওয়ামী সরকার মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষাকে সমমান করে দিয়েছে। 

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে ও কমিটির সদস্য মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সিটি করপোরেশনের ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন ও মাদ্রাসা কমিটির সদস্য শোয়েব রিয়াদ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী