সিইসির সভায় অনিয়ম নিয়ে কথা বলায় উত্তেজনা

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৬:৫৪আপডেট : ২৯ মে ২০২২, ১৬:৫৪

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের মতবিনিময় সভায় হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ মে) বেলা ১২টা ১০ মিনিটে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

সভা সূত্রে জানা যায়, মতবিনিময় সভায় অনুমতি পেয়ে কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। বক্তব্যের সুযোগ পেয়ে তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও আগের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেন। এ সময় পেছন থেকে আওয়ামীপন্থী কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে ওঠেন। তারা ওই স্বতন্ত্র প্রার্থীর বক্তব্যের সময় নানা মন্তব্য করেন।

এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থীরা আসন ছেড়ে উঠে দাঁড়ান। 

পরে জেলা প্রশাসক কামরুল হাসানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর আবার বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

/টিটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম