কুসিক

স্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৮

অপসারণ প্রত্যাহার চায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বিএনপি, জামায়াতপন্থি ও স্বতন্ত্র কাউন্সিলররা। বুধবার (২৩ অক্টোবর) কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন ১০ জন কাউন্সিলর। এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যু হলে মেয়র নির্বাচিত হন তাহসীন বাহার সূচনা। আগে বিএনপি, জামায়াতে ইসলামী সমর্থিত এবং নির্দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলররা একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। জুলুম-নির্যাতনের শিকার হয়ে আমরা দুঃসহ জীবনযাপন করেছি।’

কাউন্সিলর কাজী মাহাবুব রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার ১৯ আগস্ট কুমিল্লাসহ ১২টি সিটি করপোরেশনের মেয়র অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়। ২৬ সেপ্টেম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। তৎকালীন সরকারের সময়ে বিএনপি-জামায়াত ও নির্দলীয় কাউন্সিলররা বৈষম্যমূলক উন্নয়ন বরাদ্দ ও বঞ্চনার কারণে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. একরাম হোসেন বাবু, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিউর রহমান রাজিব, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিম, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহাবুব রহমান, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহিদুর রহমান তুহিন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০, ১১, ১২ নম্বরের কাউন্সিলর রুমা আক্তার সাথী ও ১৯, ২০, ২১ নম্বরের কাউন্সিলর তাহমিনা আক্তার লিজা।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
ঢাকা ওয়াসার এটিএম বুথ পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা