সরকারকে ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র চলছে: যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০২২, ১৫:৩৮আপডেট : ৩০ মে ২০২২, ১৭:১২

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘সরকারকে ব্যর্থ প্রমাণে ও নীল নকশা বাস্তবায়নে ষড়যন্ত্র চলছে। এ নকশা বাস্তবায়নে মাঠে নামেছে এক-এগারোর কুশীলবরা।’

সোমবার (৩০ মে) দুপুরে চট্টগ্রামে ‘দি কিং অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কোনও তত্ত্বাবধায়কের অধীনে হবে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল পাঁচ বার। আর শেখ হাসিনার সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করেছে। দুর্নীতি করলে শাস্তি পেতে হচ্ছে। বিচার বিভাগকে স্বাধীন করেছে। এমপি-মন্ত্রী যারাই হোক দোষ করলে শাস্তি পেতে হচ্ছে।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রধান বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

/এসএইচ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম