দুই খালাতো বোনকে এসিড নিক্ষেপ, ভাইবোনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২২, ১৫:৪১আপডেট : ০১ জুন ২০২২, ১৫:৪১

চট্টগ্রামে দুই খালাতো বোনকে এসিড নিক্ষেপের দায়ে ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-শারমিন ফারজানা সাকী ও তার ছোট ভাই ইফতেখার লতিফ সাদি। ভুক্তভোগীরা তাদের খালাতো বোন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার জয়নগর এলাকায় ঘুমন্ত অবস্থায় খালাতো দুই বোনের শরীরে এসিড নিক্ষেপ করে শারমিন ফারজানা সাকী। প্রকৃত ঘটনা লুকাতে নিজের মুখেও এসিডের প্রলেপ দেয় সাকী। এই কাজে তাকে সহযোগিতা করে তার ছোট ভাই ইফতেখার লতিফ সাদি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। পরে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করা হয়।

তদন্ত প্রতিবেদনে পুলিশ জানায়, ঘটনার সাত দিন পর ভুক্তভোগী একজনের সঙ্গে চট্টগ্রামের এক কলেজশিক্ষকের বিয়ে হওয়ার কথা ছিল। নিজের আগে ছোট খালাতো বোনের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় ঈর্ষান্বিত হয় সাকী। এ কারণে দুই বোনকে এসিডে ঝলসে দেয়। ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেফতারের পর ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় শারমিন ফারজানা সাকী।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‌ ‘দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় দুই ভাইবোন জড়িত ছিল। আমরা আদালতে তা প্রমাণে সক্ষম হয়েছি। আদালত এ জঘন্য অপরাধের জন্য জড়িত দুই ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।’

/এসএইচ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী